টানা ষষ্ঠ বছরের মতো শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় রয়েছে চীন। একবছরের ব্যবধানে দেশটির ৫.৭ ভাগ স্বর্ণ ব্যবহার বেড়েছে। সিনহুয়ার সংবাদ অনুযায়ী, ভোক্তা ও শিল্পে উভয় ক্ষেত্রেই স্বর্ণের ব্যবহার বেড়েছে। দেশটির স্বর্ণের গহনা ব্যবহার বেড়েছে ৫.৭ ভাগ, স্বর্ণ বারের ব্যবহার বেড়েছে ৩.১৯ ভাগ এবং শিল্পে স্বর্ণের ব্যবহার বেড়েছে সাড়ে ১৭ ভাগ। সবমিলিয়ে গত বছর দেশটিতে স্বর্ণের ব্যবহার ১১শ’ ৫১ টনে দাঁড়িয়েছে। অবশ্য দেশটির নিজস্ব স্বর্ণ উত্পাদন আগের চেয়ে ৫.৮ শতাংশ কমেছে। —সাহেগীর জুয়েল