চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে মালয়েশিয়া। বিতর্কিত অঞ্চলের পশ্চিমাঞ্চলীয় রাজ্য সারাওয়াকের আকাশপথে সোমবার ১৬টি সামরিক যুদ্ধবিমান উড়ায় চীন। এই ঘটনাকে মালয়েশিয়ার স্বার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে ইতিমধ্যে চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসামমুদ্দিন হোসাইন। মালয়েশিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চীনের যুদ্ধবিমানগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ২৩ থেকে ২৭ হাজার ফুট উচ্চতায় ২৯০ নটিক্যাল মাইল বেগে মালয়েশিয়ার জলসীমায় অনুপ্রবেশ করে। তবে বেইজিংয়ের দাবি আন্তর্জাতিক আইন মেনে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছে তাদের সামরিক বিমান। —বিবিসি