সোনম কাপুর, অর্জুন কাপুর, রিয়া কাপুর, জাহ্নবী ও খুশি কাপুর, এরা সকলেই তুতো ভাইবোন। সোনম হলেন অর্জুনের চাচা অনিল কাপুরের মেয়ে। সমবয়সী এই ভাইবোনের বন্ধুত্বের কথা প্রায় সকলেরই জানা। ছোটবেলা থেকে একসঙ্গেই বেড়ে উঠেছেন। পড়াশোনা থেকে খেলাধুলো, খুনসুটি, সবকিছুই একসঙ্গে ভাগ করে নিয়েছেন তারা। ভাইবোনের অগাধ টান।
সম্প্রতি 'সর্দার কা গ্র্যান্ডসন' ছবির প্রচারে এক সাক্ষাৎকার দেন অর্জুন কাপুর। সেখানেই সোনাম কাপুরের সঙ্গে ছোটবেলার এক মজাদার মুহূর্ত ভাগ করে নিয়েছেন অর্জুন।
অর্জুন বলেন, সোনম আর আমি এক স্কুলে পড়তাম। আমি আর সোনম দুজনেই বাস্কেটবল খেলতে পছন্দ করতাম। একদিন উঁচু ক্লাসের এক ছেলে সোনমের থেকে বাস্কেট বল নিয়ে নেয়। বলটা ওদের বলে দাবি করে। সোনমের সঙ্গে খারাপ ব্যবহার করে। সোনাম সেটা আমায় কাঁদো কাঁদো হয়ে জানায়। ওমনি আমার মাথা গরম হয়ে যায়। ছেলেটি কে জিজ্ঞাসা করতেই, সোনম তাকে দেখিয়ে দেয়। আমি গিয়ে তীব্র গালিগালাজ করি। আমার মুখে গালিগালাজ শুনে ছেলেটি ক্ষেপে গিয়েছিল। তারপর ও আমায় মারতে শুরু করল। ঘুষি খেয়ে আমায় চোখে কালশিটে পড়ে গেছিল।
এখানে ঘটনার শেষ নয়। অর্জুনের কথায়, এতোকিছু পর অর্জুনকেই স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল। কারণ, ঝামেলার সূত্রপাত তিনিই করেছিলেন। পরে অভিনেতা জানতে পারেন ওই ছেলেটি আবার জাতীয় দলের বক্সিং খেলোয়াড়। ঘটনার পরে অবশ্য অর্জুন সোনমকে জানিয়ে দিয়েছিলেন। এরপর তিনি যেন নিজের ঝামেলা নিজেই মেটান।
বর্তমানে মালাইকা আরোরার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অর্জুন কাপুর। সম্প্রতি প্রেমিকা মালাইকার পাশাপাশি থাকতে পশ্চিম বান্দ্রার সমুদ্রসৈকতের কাছে ‘৮১ অরিয়েট’ ফ্ল্যাটটি কিনেছেন অর্জুন। তার সেই ফ্ল্যাটের মূল্য ২৩ কোটি রুপি।
ইত্তেফাক/বিএএফ