বিশ্বের সবচেয়ে বড় মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান জেবিএসে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর ফলে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় কাজ বন্ধ হয়েছে।
ডয়চেভেলের বরাতে জানা যায়, জেবিএস হলো ব্রাজিলের বহুজাতিক সংস্থা এবং বিশ্বের সবচেয়ে বড় মাংস উৎপাদক ও সরবরাহকারী সংস্থা। সাইবার হামলার পর তাদের অধিকাংশ কারখানা বন্ধ রাখতে হয়েছে। জেবিএস ইউএসএর পক্ষে জানানো হয়েছে, রবিবার যে সাইবার হামলা হয়েছে তা সংগঠিত আক্রমণ। উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার আইটি ব্যবস্থাকে সাহায্যকারী সার্ভারের ওপর আক্রমণ হয়েছে। তবে কোম্পানির ব্যাক আপ সার্ভার ঠিক আছে। পুরো ব্যবস্থা আবার ঠিক করার কাজ চলছে। বুধবারের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলে তাদের ধারণা।
সিইও আন্দ্রে নগুয়েরা জানিয়েছেন, এই বিপদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চলবে। মঙ্গলবার হোয়াইট হাউজও জানিয়েছে, সম্ভবত রাশিয়ায় অবস্থিত কোনো অপরাধী গোষ্ঠী এই সাইবার হামলা চালিয়েছে। তারা মুক্তিপণ দাবি করেছিল।
ইত্তেফাক/এএইচপি