রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও ৯ জন মারা গেছেন। গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ৯ জন মারা যান। মৃতদের সকলেই করোনা পজিটিভ বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত
তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত ৯ জনের মধ্যে ৫ জন চাঁপাইনবাবগঞ্জের, ২ জন রাজশাহীর, ১ জন নওগাঁর ও ১ জন পাবনার।
তিনি আরও জানান, মৃতদের মধ্যে আইসিইউতে মারা গেছেন ৫ জন, বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন চারজন। এছাড়াও করোনা ইউনিটে ভর্তি আছে ২২৪ জন রোগী। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯৬, রাজশাহীর ১০১, নওগাঁর ৯, নাটোরের ৭ ও পাবনার ৬ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১, রাজশাহীর ১৪, নওগাঁ ৩ ও পাবনার ১ জন।
ইত্তেফাক/এএএম