ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা না করা ভুল ছিল: পিএমএল-এন সম্পাদক

সাতবছর আগে ২০১৪ সালে পাকিস্তানের সংসদে তাণ্ডব চালিয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কিছু কর্মী। এত বছর পর সেই প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সাধারণ সম্পাদক আহসান ইকবাল। তিনি বলেছেন, ‘সংসদে আক্রমণের জন্য আমাদের উচিত ছিল ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা।’

বুধবার (২ জুন) এখবর দিয়েছে ইয়াহু নিউজ। প্রতিবেদনে বলা হয়,  আহসান ইকবাল জানান, সংসদে আক্রমণ একটি 'গুরুতর অপরাধ'। এটা সংবিধানকে আক্রমণ করারও সমতুল্য। তখন নওয়াজ সরকার রাজনৈতিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হতে চায়নি বলে ইমরানকে জড়ানো হয়নি।

২০১৪ সালের ১ সেপ্টেম্বর ইমরানের পিটিআই এবং ডা: তাহিরুল কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) দলের কয়েকশ সমর্থক পিটিভি এবং সংসদে তোলপাড় চালায়। তারা এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে নির্মমভাবে পিটিয়েও ছিল।

ইত্তেফাক/এসএ