বলাৎকার করে ভিডিও ধারণ করার অভিযোগে দুই যুবক আটক

ফরিদপুরের মধুখালীতে ৪র্থ শ্রেণির এক ছাত্রকে (১০) বলাৎকার করে সেই দৃশ্য মোবাইলে ধারণ করে বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক ওই দুই যুবকের নাম মো. অনিক মোল্যা (২০), পিতা মন্টু মোল্যা ও আবু জদ্দার মোল্যা (১৯), পিতা আ. মানিক মোল্যা। তাদের বাড়ি উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। গেল বুধবার (২ জুন) বিকেলে বলৎকারের শিকার শিশুটির পিতা থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের আটক করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বলাৎকারের শিকার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ওই ছাত্রটি গত ৩১ মে সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার সময় গ্রামের বাজার থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে অনিক ও আবু জদ্দার নামে দুই বখাটে যুবক শিশুটিকে রাস্তার পাশের কামরুল খানের মেহগনি বাগানের মধ্যে নিয়ে হাতা-পা বেঁধে বলাৎকার করে তা মোবাইলে ধারণ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। বলাৎকারের সময় শিশুটির পায়ুপথ রক্তাক্ত হয়ে যায়। পরের দিন ১জুন মঙ্গলবার তাকে অসুস্থ অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এ বিষয়ে বলাৎকারের শিকার শিশুটির পিতা বুধবার থানায় অভিযুক্ত যুবকদের নামে অভিযোগ দিলে সেইদিন তাদেরকে মধুখালী থানা পুলিশ আটক করে।

বিষয়ে মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েই আমরা অভিযুক্ত দুই যুবককে আটক করেছি।

ইত্তেফাক/এমএএম