কুবিতে পরীক্ষা শুরু ১৩ জুন 

করোনা মহামারির কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে ১৩ জুন থেকে। বৃহস্পতিবার (০৩ জুন) বিকেল ৩টা থেকে শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, একাডেমিক কাউন্সিলে আগামী ১৩ জুন থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা কমিটি পরীক্ষার শিডিউল ঠিক করবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলে পুনরায় করোনা মহামারির প্রকোপ ২য় ধাপে বৃদ্ধি পাওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে ডিন ও প্রভোস্টদের এক সভায় চলমান সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইত্তেফাক/এমএএম