খোকার বাণী

ঝমঝমিয়ে বিষ্টি পড়ে

বিষ্টি পড়ে টিনের চালে

টিনের চালে নাচন ওঠে

নাচন ওঠে তালে তালে।

 

তালে তালে যায় হারিয়ে

যায় হারিয়ে অচিন দেশে

অচিন দেশে খুকুমণি

খুকুমণি নতুন বেশে।

 

নতুন বেশে খোকা বসে

খোকা বসে গান ধরেছে

গান ধরেছে বিষ্টি নাচন

বিষ্টি নাচন মন ভরেছে।

 

মন ভরেছে নামবে এবার

নামবে এবার থই থই জলে

থই থই জলে ভাসবে নৌকো

ভাসবে নৌকো ছলাত্ছলে।

 

ছলাত্ছলে নৌকো গিয়ে

নৌকো গিয়ে খুকুর কাছে

খুকুর কাছে খোকামণির

খোকামণির বাণী আছে।