নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি ও জনবল কাঠামো এমপিও নীতিমালা (মাদরাসা) ২০১৮ (১২/৫/২০২১ইং পর্যন্ত সংশোধিত) মোতাবেক মুন্সীরহাট ইসলামীয়া সিনিয়র (আলিম) মাদরাসা, ডাকঘর-মেষতলী বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লার জন্য নবসৃষ্ট পদে একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ ১০০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট, প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি ছবি ও মোবাইল নাম্বারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের  মধ্যে আবেদন করুন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ।               সিএম-৩৩৮

নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার): সরকারি বিধি ও জনবল কাঠামো এমপিও নীতিমালা (মাদরাসা) ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) মোতাবেক মুন্সীরহাট ইসলামীয়া সিনিয়র (আলিম) মাদরাসা, ডাকঘর-মেষতলী বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লার জন্য শূন্যপদে একজন অধ্যক্ষ আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ ২০০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট, প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি ছবি ও মোবাইল নাম্বারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।              সিএম-৩৩৭

পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক দিনাজপুর মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন বিরাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারী-কাম হিসাব সহকারী শূন্য পদসমূহে নিয়োগ দানের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হইল। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর বিরাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হিসাব নং-১৫০-এ ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ আবেদন করতে অনুরোধ করা হইল। —সভাপতি, বিরাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।                   সিকে-৫৫৮