শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী জন্ম নিবন্ধনের কোনো ফি নেওয়ার নিয়ম নেই। তবে শিশুর ৫ বছর পর্যন্ত এবং ওপরে সব বয়সির জন্য ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়ম মানা হচ্ছে না ‘ইলিশের বাড়ি’ চাঁদপুরের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতি জন্ম নিবন্ধনে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে। কেবল চাঁদপুরের বিভিন্ন উপজেলাতেই নয়, অন্যান্য জেলায় ইউনিয়ন পরিষদেও আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। এ অবস্থায় অতিরিক্ত অর্থ আদায়কারীদের চিহ্নিত করে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রনি
ফরিদগঞ্জ, চাঁদপুর