পীরগঞ্জে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, আটক ২

পীরগঞ্জে পরকীয়া করতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুই ধর্ষককে আটক করে পুলিশ। পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে ঐ গৃহবধূর উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম মৌজার এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পতির সংসারে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। প্রায় মাস তিনেক আগে ঐ গৃহবধূ একই গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র রনি মিয়ার (২২) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। সম্প্রতি লম্পট রনি তার বন্ধু একই গ্রামের আল আমিন, মামুন, আকতারুল ও মেহেরুলকে বিষয়টি জানায়। সপ্তাহ খানেক আগে এক দুপুরে রনি মিয়া সুকৌশলে ঐ গৃহবধূকে মোবাইল ফোনযোগে বাড়িসংলগ্ন ভুট্টাখেতে ডেকে নিয়ে দৈহিক সম্পর্ক করে। রনির পরামর্শে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার বন্ধুরা দূর থেকে এ দৃশ্যের ভিডিও ধারণ করে। ঘটনার দুদিন পর রনি আবার ডাক দেয় ঐ গৃহবধূকে। রনির ডাকে গৃহবধূ সেখানে যাওয়া মাত্রই ওত পেতে থাকা আল আমিন, মামুন ও আকতারুল ধারণকৃত ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয়।