পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ ৯ জুন শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জুন। গতকাল এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৬ দিনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অবশিষ্ট ২০টি ম্যাচ।
জুনের প্রথম সপ্তাহেই পিএসএল আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু ভিসা জটিলতা, লজিস্টিকস সমস্যা মিলে কয়েক দিন পেছাতে হয়েছে টুর্নামেন্ট। বিশেষ করে ব্রডকাস্ট ক্রুদের এবং কয়েক জন ক্রিকেটারের ভিসা নিয়ে সমস্যা হয়েছিল। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে অধিনায়ক সরফরাজ আহমেদসহ কয়েক জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ শুরুতে ভিসা পাননি। পরে আবুধাবি স্পোর্টস কাউন্সিল ও আবুধাবি সরকারের অনুমতি পাওয়ার পর তাদের ভিসা জটিলতা কেটেছে।
গত ফেব্রুয়ারিতে পিএসএল শুরু হলেও করোনায় স্থগিত হয়।