সৈয়দপুর থেকে হারিয়ে যাচ্ছে ধানের ডোল

সৈয়দপুরের গ্রামাঞ্চলে এখন আর আগের মতো চোখে পড়ে না বাঁশের তৈরি ধানের ডোল বা মাচা। যা স্থানীয়রা ধানের গোলা বলে জানেন। সৈয়দপুরে এখন পুরোদমে চলছে ধান মাড়াইয়ের কাজ। ধান মাড়াইয়ের পর গোটা বছরের জন্য সংরক্ষণ করার জন্য এসব ডোল ব্যবহার করা হতো। যুগের পরিক্রমায় এসব ডোল এখন আর তেমন চোখে পড়ে না। কামারপুকুর ইউনিয়নের ষাটোর্ধ্ব আজগান আলী জানান, যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ধান সংরক্ষণের ধরনও পরিবর্তন হয়েছে। এছাড়া কৃষকরাও এখন আগের মতো আর সেভাবে ধান মজুত রাখতে পারেন না। ফলে এক সময়কার কৃষকদের অতিপ্রয়োজনীয় ধানের গোলা এখন সচরাচর চোখেই পড়ে না।