নিরবচ্ছিন্ন ও ন্যায্যমূল্যে বিদ্যুত্ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে মনপুরার জাতীয় গ্রিডের বিদ্যুত্ চাই নাগরিক কমিটি। বৃহস্পতিবার সকাল ১১টায় মনপুরা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম শাহজাহান মিয়া, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।