ফুলবাড়ীতে পাটের ভালো ফলনের সম্ভাবনা

ফুলবাড়ীতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও অধিক জমিতে পাট চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। পাটচাষি মিজানুর রহমান ও মণ্ডল মিয়া জানান, পাট চাষে খরচ কম লাভ বেশি। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, চলতি বছর উপজেলা কৃষি বিভাগ ৭৪৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ১ হাজার ২৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এ বছরও পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।