কুমিল্লায় ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এদের মধ্যে দুই জন অভিনব কায়দায় পাকস্থলীতে করে ৮ হাজার ৬৫ পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার হয়। বুধবার রাতে র্যাবের কুমিল্লা ক্যাম্পের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হচ্ছে—আবুল কাশেম, মফিজ আলম, মো. রনি শেখ ও মো. মুজিবুল্লাহ। র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
লোহাগাড়ায় মাইক্রোবাস চালক গ্রেফতার
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, লোহাগাড়ায় বুধবার রাতে মাইক্রাবাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি জানান।