তানোরে পলাতক আসামিসহ গ্রেফতার ৩

তানোরে এক বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে এক বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি মো. দুলাল, মাদক ব্যবসায়ীসহ তিন জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।