তালায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চন্দনা ব্যানার্জী (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ইসলামকাটী ইউনিয়নের নাংলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের বাপ্পীর ব্যানার্জীর স্ত্রী। ঐ গ্রামের রাহুল দে জানান, বাপ্পী ইজিবাইক চালক। সে রাতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিয়ে রেখেছিল। সকালে তার স্ত্রী চন্দনা ইজিবাইকের চার্জার ছাড়ানো সময় বিদ্যুতের শর্টশার্কিটে গুরুতর আহত হয়। তাকে তালা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।