ব্যবসাসহায়ক বাজেট

বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন তাদের বাজেট প্রতিক্রিয়ায় করোনাকালীন জীবন-জীবিকা রক্ষা ও অর্থনীতি পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা সহায়ক বাজেট ঘোষণা করায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানিয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিন উল্লাহ এক বিবৃতিতে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানির ওপর আরোপিত উেস কর ০.৫০ শতাংশকে ০.২৫ শতাংশে রূপান্তর করে চূড়ান্ত কর হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান। তিনি সরকার প্রদত্ত নগদ সহায়তা অন্যান্য কৃষি পণ্যের ন্যায় হিমায়িত চিংড়ি রপ্তানিতে ১০ শতাংশের স্থলে ২০ শতাংশ এবং অন্যান্য মাছ রপ্তানিতে ৫ শতাংশের স্থলে ১০ শতাংশে উন্নীত করার অনুরোধ জানান। এছাড়া হিমায়িত খাদ্য রপ্তানিতে সরকার প্রদত্ত নগদ সহায়তার ওপর ১০ শতাংশ অগ্রিম আয়কর কর্তন বন্ধ করার অনুরোধ জানান।