বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা আগামী ২০২১-২২ অর্থবছরে ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। এতে বরাদ্দ বাড়বে ১ হাজার ৯২০ কোটি টাকা।
চলতি বছর ১৫ ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেন। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ভাতাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ভাতা যাবে। মুক্তিযোদ্ধাদের নিরাপদ আবাস নিশ্চিত করতে তাদের জন্য ৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে।