অটিজম ও মেডিটেশন সেবার ওপর ভ্যাট অব্যাহতি

বাজেটে অটিজম সেবা কার্যক্রমের ওপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে অটিজম সেবা কার্যক্রমের ওপর ভ্যাট অব্যাহতির পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ‘মেডিটেশন সেবা’র ওপর ভ্যাট অব্যাহতি আরো এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এ ছাড়া করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কোভিড-১৯ টেস্ট কিট, পিপিই এবং টিকা আমদানি, উত্পাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখা হয়েছে। গ্রামাঞ্চলে মানুষের স্যানিটেশন সুবিধা আরো সুলভ করতে স্থানীয়ভাবে উত্পাদিত ‘লং প্যান’-এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।