নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড ১০ অক্টোবর

বৈশ্বিক মহামারি করোনার কারণে গত এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব ছিল প্রায় স্থবির। সে অবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে চারদিক। নিউইয়র্কেও প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। বিনোদনপ্রেমীদের কিছুটা আনন্দ দিতে আগামী ১০ অক্টোবর রবিবার নিউইয়র্কে বসছে ‘১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’র আসর।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজক শোটাইম মিউজিক অ্যান্ড প্লে-এর (এসএমপি) কর্ণধার আলমগীর খান আলম জানান, বাংলাদেশের ফিল্ম ও মিউজিক জগতের তারকা শিল্পীদের নিয়ে গত ১৮ বছর নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ড। দুর্ভাগ্যবশত: ২০২০ সালে মহামারির কারণে এই আয়োজন করা সম্ভব হয়নি।

 

Tahsan Live in New York! June 5, 2021 New York Laguardia Airport Marriott Tickets available at Khamarbari, Mama’s...

Posted by Tahsan on Wednesday, June 2, 2021

এদিকে স্থানীয় সময় ৫ জুন শনিবার নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে কণ্ঠশিল্পী তাহসান খানের একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক।

সংবাদ সম্মেলনে তাহসান জানান, নিউইয়র্কের দর্শকরা তাকে খুব পছন্দ করেন। তিনিও দর্শক-শ্রোতাদের নিজের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করবেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী নাজু আকন্দ, শেফালী সারগাম, রানো নেওয়াজ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার শাহ নেওয়াজ, আহসান হাবিব, শেখ নোমান পলাশ, আসাদুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইত্তেফাক/বিএএফ