চার ধরনের মধু নিয়ে যাত্রা শুরু করল নতুন ব্র্যান্ড পুষ্টি মধু। এখন থেকে বাজারে সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, কালোজিরা মধু এবং সুন্দরবনের মধু পাওয়া যাচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানান পুষ্টি মধু কর্তৃপক্ষ।
রাজধানীতে সম্প্রতি অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটি উন্মোক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিকে গ্রুপের পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টিকে গ্রুপের সিএও আলমাস রাইসুল গনি, জেনারেল মেনেজার (প্লান্ট) তৌহিদুল ইসলাম চৌধুরী, জেনারেল মেনেজার সেলস (কনজ্যুমার ডিভিশন) আলম চৌধুরী, এজিএম ( কনজ্যুমার ডিভিশন) শফিকুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ।
উদ্বোধননী অনুষ্ঠানে মোফাচ্ছেল হক বলেন, সাধারন মানুষের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে পুষ্টি সবসময় বিভিন্ন রকমের গুণগত মান সম্পন্ন পন্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। পুষ্টি মধু এরই একটি অংশ। পুষ্টি মধুর উন্নত গুণাবলি এবং প্রাকৃতিক স্বাদ ক্রেতা সাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।