সকালবেলা করছি রেওয়াজ সা-রে-‘গা-মা’-পা-মা;
তরুণবেলার পুঁচকো ভিলেন মুখখানা ক্যান ঝামা?
অনেক হলো যুক্ত-ফ্রন্ট, হাসছে কিন্তু ‘বাকের’!
কাকগুলো খায় সর্দি-কাশি উচ্ছিষ্ট সব পাঁকের।
সা-রে-‘গা-মা’-পা-ধা-নি-সা নি-সা, গায় কি কারো বিছা!
কম ঘোরনি ‘নিম’-এর পিছে কথাটা কি মিছা?
ঝর্ণাপারের হীরা-চুনি, গভীর জলের ‘পান্না’
মুচকি হেসে ফুচকিগুলার একটু কোরাস গান না!
‘নিম’-এর পিঠা ভীষণ মিঠা খাইয়েছে ‘নিম’ই,
পায়নি যারা সর্বহারা খাচ্ছে পচা ডিমই।
সা-রে-সা-রে ‘গা-মা’ ‘গা-মা’ থুথু এবং ঘেন্না
থলের বেড়াল বেরিয়ে যাবে, উলটো লাফাবেন না...
পা-পা-পা-পা, নি-নি-নি-নি, রে-রে-রে-রে, প্রভু-উ-উ...
নিজের ঘরে আগুন দিয়ে মারছে পোকা ‘হবু’!
কে বোঝাবে এই গাধাকে, ‘নিজের ভালো চাস না?
যা গিয়েছিস আর যেন ভাই বেলতলাতে যাস না!’
সা-সা-সা-সা রে-রে-রে-রে ‘মা-মা’-‘মা-মা’-‘মা-মা’,
কান ধরে তুই ‘গা-ধা’-টাকে থা-থা-থা-থা থা-মা।
গা-গা-গা-গা কা-কা-কা-কা কাকগুলো আ-কামা,
নইলে কি গান-বাজনা থুয়ে বাজায় কি কেউ ধামা!