খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি ঈদগাঁ মাঠের সামনে অবৈধভাবে নির্মিত তিন তলা মার্কেট অপসারণ, পানবাজার ও মসজিদ পুকুর সুরক্ষাসহ সার্বিক পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সুজনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী, পরিবেশ সংগঠক আবু দাউদ, বাপার জেলা সেক্রেটারি গফুর আহমদ তালুকদার প্রমুখ।