মোরেলগঞ্জে কাঁচা রাস্তা পাকা হয়নি

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি কাঁচা রাস্তা ২৫ বছরেও পাকা হয়নি। বৃষ্টি হলেই কাদাপানিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সরজমিনে জানা গেছে, কেয়ার বাজার, সন্ন্যাসী ও বাদশা মিয়ার হাট হয়ে খাউলিয়া পর্যন্ত দুটি পাকা রাস্তার সংযোগ হিসেবে নিশানবাড়িয়া গ্রামের দুই কিলোমিটার কাঁচা রাস্তাটির অবস্থান। খাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, ইতিমধ্যে এ রাস্তায় মাটির কাজ করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে এখন প্রয়োজন ইট সোলিংয়ের কাজ। উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেন, সরকারি বরাদ্দের পরিপ্রক্ষিতে এসব রাস্তা পর্যায়ক্রমে করা হবে।