কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জে বৃহস্পতিবার বিকালে পূর্ব শত্রুতার জেরে শারীরিক প্রতিবন্ধী সাহেব আলী ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচ জন আহত হয়েছেন। আহতদের কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার চাঁদখানা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজিজার মেম্বারেরপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাহেব আলী বাদী হয়ে আট জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।