গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে শুক্রবার সকালে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জামাল মিয়া (৬০)। তার বাড়ি উপজেলার উস্থি ইউনিয়নের খিলগাঁও গ্রামে। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা জানান, জালাল মিয়া শুক্রবার সকাল সাতটার দিকে জাম পাড়তে নিজেদের গাছে ওঠেন। এ সময় হঠাত্ গাছের ডাল ভেঙে গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।