দামুড়হুদায় অনুপ্রবেশ বন্ধে সীমান্তে গোয়েন্দা তত্পরতা বৃদ্ধি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুড়হুদাসহ চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধে গোয়েন্দা তত্পরতাসহ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের জনসাধারণকে সচেতন করা হচ্ছে। বিজিবি সূত্র জানায়, শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিকুজ্জামান, বিজিবির উপ-অধিনায়ক মেজর নিস্তার আহমেদ ও এডি ইমরান হোসেন পৃথকভাবে জেলার ১১৩ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তত্পরতাসহ নজরদারি বৃদ্ধি করেন। জিরো পয়েন্টে ভারতীয় কৃষক ও নাগরিকদের সঙ্গে বাংলাদেশি কৃষকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং ও গণসংযোগ করা হয়। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিকুজ্জামান বলেন, ভারতীয় করোনা প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তত্পরতা বৃদ্ধিসহ কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের জনসাধারণকে সচেতনতা করা হচ্ছে।