পর্নোগ্রাফি সংরক্ষণ ও সরবরাহের দায়ে গ্রেফতার ২

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে স্টুডিও ব্যবসায় ব্যবহূত কম্পিউটারে অশ্লীল ভিডিও (পর্নোগ্রাফি) সংরক্ষণ ও এসডি মেমোরি কার্ডে লোড ব্যবসার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পাম্পের মোড়ে রাফিদ ডিজিটাল স্টুডিও এবং মাটিকাটা মোড়ে একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে কম্পিউটারের হার্ডড্রাইভে অশ্লীল ভিডিও ও পর্নোগ্রাফি উদ্ধার এবং দোকানের মালিক মইনুল ইসলাম ও জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। চিলমারী থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, কম্পিউটারে অশ্লীল ভিডিও ও পর্নোগ্রাফি থাকায় ঐ দোকানের অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।