পূর্বধলা ( নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় ফিসারিতে সেচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম ঐ গ্রাসের আবদুল জলিলের ছেলে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।