প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা

কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে রাজেন্দ্রপুর এলাকায় গতকাল শুক্রবার দুপুরে দ্রুতগামী একটি প্রাইভেট কার মোটরসাইকেলকে চাপা দিলে চালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় এলাকাবাসী প্রাইভেট কারটিকে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইয়ুনুস আলী জানান, নিহত রাজা খান টঙ্গিবাড়ী থানার বেতকা গ্রামের শামসুল খানের ছেলে। মোটরসাইকেলে মাওয়া রোড হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। রাজেন্দ্রপুর পৌঁছলে প্রাইভেটকারটি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই রাজু খান নিহত হন । খবর পেয়ে হাইওয়ে পুলিশ প্রাইভেটকার ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়। বিকালে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় । এ ব্যাপার পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।