রংপুরে বিনা মূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মহানগরীতে বিনা মূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে রংপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর-রশিদের তত্ত্বাবধায়নে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেছেন  সিটি মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় মেয়র বলেন, আমাদের রংপুরে এটি প্রথম উদ্যোগ। গরিব অসহায় মানুষের দুয়ারে অ্যাম্বুলেন্স সেবা পৌঁছাবে। তাই ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুনকে এই মহত্ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, ২১, ২৬, ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি, এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম শওকত আলী, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, যুগ্ম সম্পাদক লোকমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলার চোখের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফী প্রমুখ।