মান্দায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নওগাঁর মান্দায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মান্দা উপজেলার  বিজয়পুর মোড়ের সীমানা ব্রিকস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মান্দা উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপেল মাহমুদ ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা ইসলাম।

স্থানীয়রা জানান, আপেল মাহমুদ ও পঁচা ইসলাম উপজেলা কুসুম্বা এলাকা থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই দুজনেই মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি