৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক শনাক্ত ভারতে

ভারতে দৈনিক শনাক্তে গত ৫৮ দিনের মধ্যে সবচেয়ে কম করোনা রোগী পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে এক লাখ ২০ হাজার। একইসময়ে মারা গেছেন তিন হাজার ৩৮০ জন। শনিবার (৫ জুন) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পাশাপাশি সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫.৭৮ শতাংশ। সেই সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ১৬ লক্ষের নীচে। কিন্তু দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগী কমলেও রাশ টানা যাচ্ছে না মৃত্যু সংখ্যায়। করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হচ্ছে অনেক বেশি।

ইত্তেফাক/এসএ