যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক দ্বীপে ডিম পেড়ে বাচ্চা ফোটাতো টার্ন পাখি। সম্প্রতি সেখানে তিন হাজার ডিম রেখেই হঠাৎ চলে গেছে তারা। জানা গেছে, একটি ড্রোন সেই দ্বীপে বিধ্বস্ত হওয়ার পরই এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পাখিগুলো ভয় পেয়ে এমনটা করেছে। শনিবার (৫ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় ফিশ এন্ড ওয়াইল্ড লাইফ বিভাগ জানিয়েছে, আক্রমণ থেকে ভয় পেয়ে কয়েক হাজার টার্ন তাদের মাটির বাসা ত্যাগ করে। রিজার্ভ ম্যানেজার মেলিসা লোবেল জানিয়েছেন, এখন প্রায় ১০০ মাইল জুড়ে তাদের ডিমগুলো ছড়িয়ে আছে। আরো বলা হয়, অরেঞ্জ কাউন্টি জানিয়েছে, এই এলাকার ওপর দিয়ে দুইটি ড্রোন অবৈধভাবে উড়ে যাচ্ছিল। তার মধ্যে একটি বিধ্বস্ত হয়।
ইত্তেফাক/এসএ