পাকিস্তানের এক কারখানার নারী শ্রমিকদের বহনকারী একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছে ২৮ জন নারী শ্রমিক। দেশটির পাঞ্জাব রাজ্যের হাসান আবদাল শহরে গতকাল শুক্রবার এই ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শিনহুয়া।
হামলাটি কারা করেছে সে সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত পরিচালনা করছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
জানা যায়, হাসান আবদাল শহরে একটি শহরের এক কারখানার নারী শ্রমিকরা বাসে করে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে বাসটি একটি গর্তে পড়ে আটকে যায়। এরপরেই চালককে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারী। এছাড়া বাসে অবস্থানরত নারী শ্রমিকদের মধ্যে ২৮ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিতসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানায়, হাসপাতালে ভর্তি নারী শ্রমিকদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এই ঘটনার তদন্ত চলছে। হামকারীর কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় এ বিশয়ে তল্লাশি ও অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/টিআর