মটোরোলা নিয়ে এলো জি১০ পাওয়ার

 

৬০০০ মিলিএম্পিয়ারের মনস্টার ব্যাটারি নিয়ে মটোরোলা মটো জি১০ পাওয়ার এখন দেশের বাজারে। ২০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এক চার্জে এই ফোন তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। পিছনে কোয়াড ক্যামেরা সেট আপ, প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সাথে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মটো জি১০ পাওয়ারে থাকছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। স্টক এন্ড্রয়েড ১১ বিল্ট ইন সময়ের সবচেয়ে আধুনিক অপারেটিং সিস্টেম। এছাড়া গুগল অ্যাসিস্টেন্ট ‘কি’, ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ৪ জিবি র্যাম ৬৪ জিবি রম স্টোরেজ। অরোরা গ্রে, ব্রিজ ব্লু এই দুটি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। মটো জি১০ পাওয়ারের বিক্রয়মূল্য ১৫,৫৯৯ টাকা।