মো. সাইমুম হোসেন সায়েম
শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
এসএস সরকারি উচ্চ বিদ্যালয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
৭। প্রশ্ন:ইস্কান্দার মির্জা কত সালে দেশে সামরিক আইন জারি করে?
উত্তর: ইস্কান্দার মির্জা ১৯৫৮ সালে দেশে সামরিক আইন জারি করেন।
৮। প্রশ্ন:কাদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল?
উত্তর:প্রগতিশীল রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল।
৯। প্রশ্ন:যুক্তফ্রন্টের বিজয়কে দেশ-বিদেশের পত্র-পত্রিকা কী বলে আখ্যায়িত করে?
উত্তর:যুক্তফ্রন্টের বিজয়কে দেশ-বিদেশের পত্র-পত্রিকা ‘ব্যালট বিপ্লব’ বলে আখ্যায়িত করে।
১০। প্রশ্ন:কে দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন?
উত্তর:মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন।
১১। প্রশ্ন:নুরুল আমিন কে ছিলেন?
উত্তর:নুরুল আমিন পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী ছিলেন।
১২। প্রশ্ন:যুক্তফ্রন্ট যে নির্বাচনে যোগ দেয়, সেই নির্বাচনটির ধরন কিরূপ ছিল?
উত্তর:যুক্তফ্রন্ট যে নির্বাচনে যোগ দেয়, সেই নির্বাচনটির ধরন পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন।