অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

অধ্যায়:ছয়

১। বাংলাদেশকে কী বলা হয়?

ক. কৃষিপ্রধান দেশ       

খ. শিল্প উন্নত দেশ

গ. চাকরিজীবীদের দেশ                

ঘ. উন্নত দেশ

২। বাংলাদেশের বেশির ভাগ লোক কোথায় বাস করে?

ক. শহরে               খ. প্রবাসে

গ. গ্রামে         ঘ. বিভাগীয় শহরে

৩। গ্রামের মানুষের জীবিকার প্রধান উপায় কী?

ক. চাকরি            খ. কৃষি

গ. ব্যবসায়             ঘ. শিক্ষকতা

৪। শহরাঞ্চলের মানুষ প্রধানত কী করে থাকে?

ক. চাকরি          

খ. কৃষি কাজ

গ. ব্যবসায় - বাণিজ্য  

ঘ. চাকরি ও ব্যবসায়

৫। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি ?

ক. কৃষি              খ. শিল্প

গ. পোশাক শিল্প    ঘ. মত্স্য

৬। বাংলাদেশের জাতীয় আয়ের দ্বিতীয় প্রধান খাত কোনটি ?

ক. প্রাকৃতিক গ্যাস         খ. মত্স্য

গ. শিল্প      ঘ. খনিজ

৭। ২০০৪- ২০০৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন ছিল -

ক. ৩ লক্ষ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা  খ. ৪ লক্ষ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা  গ. ৩ লক্ষ ৭৫ হাজার ৭০৭ কোটি টাকা  ঘ. ৩ লক্ষ ৭০ হাজার ৮০৭ কোটি টাকা

৮।  ২০১২- ২০১০৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন -

ক. ১০ লক্ষ ৩৭ হাজার ৯৮৭ কোটি টাকা  খ. ৭ লক্ষ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা  গ. ৬ লক্ষ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা  ঘ. ৬ লক্ষ ৯০ হাজার ৫৭০ কোটি টাকা 

৯। দেশে উত্পাদন বাড়লে কী হবে ?

ক. দারিদ্র্য বেড়ে যাবে

খ. বেকারত্ব বাড়বে

গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে

ঘ. কর্মসংস্থনের সুযোগ কমবে

১০। প্রবৃদ্ধির সূচক কখন এগিয়ে যাবে ?

ক. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হারটিকে নিয়ন্ত্রণ  করলে 

খ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়লে গ. মানুষের ত্রয়ক্ষমতা হ্রাসের সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়লে

ঘ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হারটিকে নিয়ন্ত্রণ করলে 

১১। ২০১২-২০১৩ অর্থবছরে মোট জাতীয় উত্পাদনে কৃষি ও বনজ খাতের অবদান ছিল-

ক. ১২.৩৩ শতাংশ   

খ. ১৪.৩৩ শতাংশ    

গ. ১৫.৩৩ শতাংশ   

ঘ. ১৩.৩৩ শতাংশ    

১২। ২০০১২- ২০১৩ অর্থবছরে অভ্যন্তরীণ নদী ও অন্যান্য জলাশয় এবং সামুদ্রিক উত্স থেকে  মাছ আহরণের পরিমাণ ছিল -

ক. ৩৩. ৯০ লক্ষ মেট্রিক টন 

খ.  ২৭. ৯৭ লক্ষ মেট্রিক টন      

গ.  ২৬. ৯৭ লক্ষ মেট্রিক টন 

ঘ. ২৫. ৯৭ লক্ষ মেট্রিক টন

১। ক ২। গ  ৩। খ ৪। ঘ ৫। ক ৬। গ ৭। ক ৮। ক ৯। গ ১০। ক  ১১। খ ১২। ক