নদী রক্ষায় নারায়ণগঞ্জে বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

‘পরিবেশ বাঁচাও, জীবন বাঁচাও’ এ স্লোগানে নদী রক্ষার উদ্দেশ্যে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মানববন্ধন করেছে। গতকাল স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, সদস্য ইফাজ আহমেদ, উপদেষ্টা ধীমান সাহা জুয়েল, উপদেষ্টা আবু সাইম বিপ্লব, উপদেষ্টা রঘু অভিজিত্ রায়। তারা বলেন, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীকে দূষণ মুক্ত করতে হবে। বৃক্ষ রোপণ করে পরিবেশে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে হবে এবং মাঝে কয়েক বছর পলিথিনের ব্যবহার কম হলেও এখন আবার এর ব্যবহার ব্যাপক বেড়েছে। পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে।