ইত্তেফাক রিপোর্ট
গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় আক্রান্তদের জন্য ওষুধ ও শিশুখাদ্যসহ উপহারসামগ্রী দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের কাছে এই উপহারসামগ্রী হস্তান্তর করা হয়। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাষ্ট্রদূতের হাতে এই উপহার তুলে দেন। পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, পলিটব্যুরোর ও আন্তর্জাতিক বিভাগের সদস্য আলী আহমেদ এনামুল হক এমরান এ সময় উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন দেখে আমি অভিভূত। ফিলিস্তিনের বিজয় অবশ্যম্ভাবী।