বিশ্ববিদ্যালয় রিপোর্টার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গতকাল দেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০১টি বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা ভবন সংলগ্ন এলাকায় এ গাছ লাগায় সংগঠনটির নেতারা। পরিবেশ রক্ষায় একই সঙ্গে দিবসটিতে সারা দেশের ছাত্রলীগের সব ইউনিটে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।