কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা
কেরানীগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী টাইগার সিদ্দিক পুরান ঢাকার ভিক্টরিয়া পার্ক থেকে ১২ বছরের এক তরুণীকে তার বাসায় এনে বৃহস্পতিবার রাতে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি বাধা দিলে পাষণ্ড টাইগার সিদ্দিক সুইচ গিয়ার চাকু দিয়ে ঐ তরুণী শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে একাধিকবার ধর্ষণ করে। র?্যাব-১০ ও মডেল থানার ওসি জানান, তরুণীর চিত্কার শুনে প্রতিবেশীরা নির্যাতন চালানোর দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দেয়। ভিডিও দেখে শুক্রবার বিকালে র্যাব-১০-এর সদস্যরা মডেল থানা পুলিশের সহায়তায় টাইগার সিদ্দিকের ডাকপাড়ার বাসা থেকে আহত অবস্থায় তরুণীকে উদ্ধার এবং চিকিত্সার জন্য তাকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত তরুণী জানায়, চাকু দিয়ে তাকে জখম করে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কয়েক দফা সিদ্দিক তাকে ধর্ষণ করেছে। র?্যাব ১০-এর ক্যাম্প কমান্ডার মেজর ওবাদুর রহমান জানান, ভুক্তভোগীকে উদ্ধার করার পর তার জবানবন্দি শুনে শুক্রবার রাতে ধর্ষক টাইগার সিদ্দিককে আটক করে তারা মডেল থানায় সোপর্দ করে। মডেল থানার ওসি আবু ছালাম জানান, টাইগার সিদ্দিকের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি, সূত্রাপুর, শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সিদ্দিককের কাছ থেকে দুটি আধুনিক সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় দুটি মামলা হয়েছে।