কাশ্মীরের বৃদ্ধা রেহতি এখন অনেকের কাছেই অনুপ্রেরণা

 ‘১২৪ বছর’ বয়সে টিকা নিয়ে নজির গড়লেন

বয়স কোনো বিষয় নয়। নিজের চেষ্টা থাকলে সবকিছুই জয় করা সম্ভব। ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ১২৪ বছর বয়সি বৃদ্ধা সেটাই যেন প্রমাণ করলেন। করোনার টিকা নিয়ে তার গ্রামের বেশির ভাগ মানুষেরই তেমন কোনো আগ্রহ নেই। তবে তিনি টিকা নেওয়ার পর এখন অনেকেই এ ব্যাপারে এগিয়ে আসছে। —এনডিটিভি

জম্মু-কাশ্মীরের বারামুলা জেলায় বুধবার ৯ হাজারের বেশি মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। সেখানেই উত্তর কাশ্মীরের ঐ বৃদ্ধাকে টিকা দেওয়া হয়। যদিও সংশ্লিষ্ট মেডিক্যাল অফিসারের সামনে তার বয়সের কোনো নথি দাখিল করা সম্ভব হয়নি। তবে তিনি নিজের বয়স ১২৪ বলেই দাবি করেছেন। ঐ অঞ্চলের মোট ২০টি জেলায় টিকার কার্যক্রম চলছে। শ্রাকওয়ারা ব্ল­ক ওয়াগোরার রেহতি বেগম নামের ঐ নারী ডোর-টু-ডোর-এর আওতায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। তিনি এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ এ বিষয়ে একটি টুইট করেছে। মূলত ঐ টুইট থেকেই এই ঘটনাটি সামনে আসে। কর্মকর্তারা বলছেন, তার বয়সের তথ্য সঠিক হলে তিনি রেকর্ড গড়তে চলেছেন।