সিরাজগঞ্জ প্রতিনিধি
শুষ্ক মৌসুমে হেঁটে আর বর্ষার সময় নৌকাই চরবাসীদের ভরসা। এই সমস্যা নিয়েই চলছেন কাজীপুর উপজেলার যমুনা চরের ছয় ইউনিয়নের প্রায় পৌনে ২ লাখ মানুষ। তাদের কথা চিন্তা করেই মনসুর নগর ইউনিয়নে নির্মিত হচ্ছে প্রায় ৪০ কিলোমিটার রাস্তা।
পিআইও এ কে এম শাহা আলম মোল্লা জানান, বন্যার লেভেল থেকে উঁচু করে এই রাস্তাগুলো নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে। ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘এবারই প্রথম ফ্লাড লেভেলের চিন্তা করে চরের ছয় ইউনিয়নে রাস্তা নির্মাণ করা হচ্ছে।