আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার করোনা শনাক্তের জন্য জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন করা হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির এ মেশিনের মাধ্যমে মাত্র ৫০ মিনিটে করোনা ভাইরাস পরীক্ষা করা যাবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা।