তিতাসে বোরো ধানের ভালো ফলন

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাসে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের আবাদ ভালো হয়েছে। বাতাকান্দি বাজারে ‘সাপ্তাহিক হাটে’ ধান বিক্রি করতে আসা বারকাউনিয়া গ্রামের কৃষক মজনু মিয়া বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ধানের ফলন ভালো হয়েছে। প্রতি মণ ধান ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার আহমেদ জানান, এবার আমার ব্লকে সর্বোচ্চ ফলন হয়েছে। কৃষকের আন্তরিকতা আর আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়া সম্ভব। উপজেলা কৃষি অফিসার মো. সালাহউদ্দিন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় বিগত পাঁচ বছরের তুলনায় এবার ধানের ফলন অধিক হয়েছে।