মুজিবনগরে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগরে ছাদের ওপর থেকে এসএস স্টিলের পাইপ নামানোর সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মিরাজুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে ঝর্না স্যানিটারির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম উপজেলার ভবানীপুর গ্রামের ইউনুস মণ্ডলের ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, প্রাথমিক তদন্তে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শ্রমিক মিরাজুলের মৃত্যু হয়েছে বলে প্রমাণ পেয়েছি। কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।